বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

নওগাঁ-৩ আসনে জামায়াতের মনোনয়ন ফরম দাখিল

মোঃ সারোয়ার হোসেন অপু

নওগাঁ সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ মাহফুজুর রহমান। সোমবার সকাল সাড়ে ১০ টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।

মনোনয়ন দাখিল উপলক্ষে উপস্থিত ছিলেন আসন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমীর শহীদুল ইসলাম ফারুক, মহাদেবপুর উপজেলা আমীর আব্দুল আজিজ সুমন, বদলগাছী উপজেলা আমীর ইয়াসিন আরাফাত, মহাদেবপুর উপজেলার নায়েবে আমীর রফিকুল ইসলামসহ দলীয় নেতৃবন্দ।

মনোনয়ন জমা নিশ্চিত করে প্রার্থী মাওলানা মোঃ মাহফুজুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে। আশা করি, সারাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আগামী দিনে জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচন করছি। নওগাঁ-৩ আসনের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ