মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার !

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ! মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও থেকে ,,

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ! জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখিত বিষয় জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সদর উপজেলার আউলিয়াপুর সরকার পাড়া গ্রামের মো: আবু বক্কর সিদ্দিকের ছেলে মো: রাসেল মাহমুদ (৩১), বড় বালিয়া (শীতল সরকার পাড়া) গ্রামের মৃত আ: সামাদ সরকারের ছেলে মো: কিতাব আলী (৪২), আরাজী সালন্দর গ্রামের মো: শামসুল হুদার ছেলে মো: মেরাজুল ইসলাম ওরফে জজ মিয়া (৫০) ও একই গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মো: খাইরুল ইসলাম ওরফে জজ মিয়া (৫০) কে গ্রেফতা করে।
ভুল্লী থানা পুলিশের বিশেষ অভিযানে রংপুর জেলার মিঠাপুকুর থানার সুলঙ্গা গ্রামের আব্দুস সালামের ছেলে মো: জুয়েল মিয়া (৩১) কে গ্রেফতা করে। বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে থানাধীন গোয়ারকারি গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে মো: শফিকুল ইসলাম (চুটুম) (৫৫) ও মহাজনহাট ধনিবস্তি গ্রামের মো: শহিদুর রহমান চুসেনের ছেলে মো: মানিক হোসেন (৩২) কে গ্রেফতার করে। রুহিয়া থানা পুলিশ থানাধীন মাধবপুর শিমুলতলি গ্রামের বিরেন্দ্র নাথের ছেলে সুদেব চন্দ্র (৩৪) কে গ্রেফতার করে।
অপরদিকে পীরগঞ্জ থানা পুলিশ থানাধীন বেলদহি (৯নং সেনগাঁও ইউপি) গ্রামের আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম (৪৩), একই থানাধীন নিয়ামতপুর শাহাপাড়া গ্রামের মো: আনিছুজ্জামান মানিকের ছেলে মো: রেজাউল করিম ওরফে আকাশ (২৬) ও রানীশংকৈল থানা পুলিশ থানাধীন বাজার এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মো: টুলু (৬৫) ও বলিধারাভাটা পাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো: বিপ্লব (৩৩) কে গ্রেফতার করে। এছাড়াও ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক ১৯ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা যায়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান , পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ