শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩ নেছারাবাদে মসজিদের টাকা আত্মসাৎ ও জমি দখলের অভিযোগ সাবেক সচিবের বিরুদ্ধে। নেছারাবাদে খাল খননের উদ্যোগের মাঝেই ভরাটের অভিযোগ, তানভীর মহরির বিরুদ্ধে কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী বরিশালে ষড়যন্ত্রের শিকার স্বেচ্ছাসেবক দল নেতা সজিব-অপপ্রচারের অভিযোগ! নেছারাবাদের নান্দুহার বাজারে তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর। মাননীয় প্রধানমন্ত্রী মহাদয়ের দৃষ্টি আকর্ষন হ্যান্ডবিলেই মিলল খুনের ক্লু, দূরদর্শিতায় প্রশংসায় ভাসছেন নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান পিরোজপুরের নেছারাবাদে মাথাবিহীন লাশ উদ্বার।গ্রেফতার ১। যারা বলে টুপি ছাড়া নামায হয় তারা ধোঁকাবাজ- ছারছীনা পীর।

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মানববন্ধন

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মানববন্ধন

পটুয়াখালী জেলা প্রতিনিধি।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে গলাচিপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে গলাচিপা সরকারি কলেজের মূল ফটকে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গলাচিপা সরকারি কলেজ ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করে।

এসময় মানববন্ধন কর্মসূচিতে কালোব্যাজ ধারণ করেন অংশগ্রহণকারীরা। পারভেজ হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মুশফিকুর রহমান সাইফুল, যুগ্ম-আহ্বায়ক তাইম ইসলাম বাপ্পি, গাজী শফিকুল ইসলাম, সদস্য নাঈম হোসেন এবং গলাচিপা সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াকুব হোসান।

বক্তারা অবিলম্বে জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ হত্যাকাণ্ড পরিকল্পিত ও নির্মম। দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। মানববন্ধনে ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ