বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

চরফ্যাশনে শ্রমিক দলের বিশাল বিক্ষোভ মিছিল।

চরফ্যাশনে শ্রমিক দলের বিশাল বিক্ষোভ মিছিল।।
স্টাফ রিপোর্টার।।চরফ্যাশনে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের হাতকে শক্তিশালী করতে ও চরফ্যাশন উপজেলা শ্রমিক দলকে সংগঠিত ও চাঙ্গা করতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার বিকেলে চরফ্যাশন সদরে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে হাজার হাজার নেতা-কর্মীরা অংশ নেন।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চরফ্যাশন মহিলা কলেজের সামনে এসে এক পদসভায় মিলিত হয়।
পদসভায় শেখ হারুন অর রশীদ বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামীর বাংলাদেশ হবে আধুনিক, প্রগতিশীল ও উন্নত রাষ্ট্র। শ্রমিকদল সেই অভিযাত্রার অংশীদার।এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি নুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ফরাজি ও আব্দুল মন্নান, সাংগঠনিক সম্পাদক জসিম পাটোয়ারী ও সালাউদ্দিন, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি শাহাজাহান সিকদার, সভাপতি শাহাজাহান ফরাজি, সিনিয়র সহসভাপতি মুকুল এবং সাধারণ সম্পাদক হারুন পন্ডিতসহ আরও অনেকে।স্থানীয় নেতারা এই কর্মসূচির মাধ্যমে যুবদল নেতা নয়নের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও আস্থা পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরও শক্তিশালী আন্দোলনের ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ