মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

চরফ্যাশনে প্রতিপক্ষের হামলায় ১ নারীসহ আহত ২।।

চরফ্যাশনে প্রতিপক্ষের হামলায় ১ নারীসহ আহত ২।।
চরফ্যাশন প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নের উত্তর মাদ্রাজ ৭ নং ওয়ার্ডের মৃত মজিবল হক চৌকিদারের ছেলে মোঃজালাল আহাম্মদ(৭০) ও তার স্তী রিজিয়া বেগম (৫৮) কে পিটিয়ে কুপিয়ে আহত করেন একইবাড়ীর মৃত আঃমালেকের ছেলে মোঃনোমান(৩০) সিদ্দিক (৪০) মোঃজিয়া(৩৫)আঃমালেকের স্ত্রী রিজিয়া(৬৫) সহ তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে কুপিয়ে আহত করেন।ঘটনাটি ঘটে ২২ ই মার্চ ২০২৫ ইং শনিবার দুপুর ১.৩০ মিনিটের সময় ঘরের ভিতরে ঢুকে বগি সহ দেশীয় অস্ত্র সহ এলোপাতাড়ি পিটিয়ে কুপিয়ে আহত করেন আহতদের উদ্ধার করে চরফ্যাশন হসপিটালে ভর্তি করেন এলাকাবাসী । রিজিয়া জানান আমার সাথে মিনহাজ উদ্দিন তালুকদারের ছেলে মোঃখলিলুর রহমান তালুকদারের সাথে বাজারের ভিটি নিয়ে মামলা মোকদ্দমা চলমান রয়েছে এবং আমাদের কাশেমগন্জ বাজারের ভিটি জোর করে খলিলুর রহমান তালুকদার দখল করে দোকান ঘর নির্মাণ করেন। তিনি আরও বলেন আমরা বিভিন্ন জায়গায় মামলা মোকদ্দমা করায় খলিলুর রহমানের জোগসাজসে এঘটনাটি ঘটিয়েছে। মোঃজালাল আহাম্মদ জানান ওয়ারিশ ও ক্রয় সুত্রে মালিক আমরা গত ১৫ বছর আওয়ামী লীগের ক্ষমতার দাপটে আমার এই সম্পত্তি জোর করে দখল করেন। আমরা বাংলাদেশ নৌবাহিনী নৌ কন্টিনজেন্ট কমান্ডারের কাছে দরখাস্ত লিখতে দেখে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আজ আমার স্ত্রী ও আমাকে জবাই করার উদ্দেশ্য এই ঘটনা ঘটায়। এলাকা বাসী বলেন আসলে বিষয়টি খুব দুঃখজনক আমরা যদি না জাইতাম তাহলে হয়তো দুটি লাশ দেখতে হইতো।প্রতিপক্ষের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমিজানুর রহমান হাওলাদার বলেন এবিষয়ে আমি কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ