বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

গজারিয়া মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা চুরির সময় হাতেনাতে দুই চোর আটক

গজারিয়া মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা চুরির সময় হাতেনাতে দুই চোর আটক
ওসমান গনি মুন্সীগঞ্জ থেকে।
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মসজিদের দানবক্স ভেঙ্গে টাকা চুরির সময় আবুল হোসেন (৪২) ও শফিকুল ইসলাম (৪৮) নামের দুই চোর কে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, কুমিল্লার বাঞ্ছারামপুর উপজেলার চরশিবপুর গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে আবুল হোসেন অপরজন একই গ্রামের কলিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম।

প্রতক্ষদর্শীরা জানায়,শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর কেন্দীয় জামে মসজিদে
প্রথমে তালাভেঙ্গে প্রবেশ করে দান বাক্স থেকে নগদ ৫শত ৮০ টাকা চুরি করে পার্শবর্তী গ্রাম
রঘুরচর পুর্বপাড়া জামে মসজিদ চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করলে স্থানীয় জনগণ তাদেরকে হাতেনাতে ধরে আটক করে গণপিটুনি দেয়। পরবর্তী তাদের মাথার চুল কেটে আলকাতরা মাখিয়ে পুলিশে সোপর্দ করে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ
বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা তাদেরকে আটক করে থানায় হস্তান্তর করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ