শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩ নেছারাবাদে মসজিদের টাকা আত্মসাৎ ও জমি দখলের অভিযোগ সাবেক সচিবের বিরুদ্ধে। নেছারাবাদে খাল খননের উদ্যোগের মাঝেই ভরাটের অভিযোগ, তানভীর মহরির বিরুদ্ধে কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী বরিশালে ষড়যন্ত্রের শিকার স্বেচ্ছাসেবক দল নেতা সজিব-অপপ্রচারের অভিযোগ! নেছারাবাদের নান্দুহার বাজারে তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর। মাননীয় প্রধানমন্ত্রী মহাদয়ের দৃষ্টি আকর্ষন হ্যান্ডবিলেই মিলল খুনের ক্লু, দূরদর্শিতায় প্রশংসায় ভাসছেন নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান পিরোজপুরের নেছারাবাদে মাথাবিহীন লাশ উদ্বার।গ্রেফতার ১। যারা বলে টুপি ছাড়া নামায হয় তারা ধোঁকাবাজ- ছারছীনা পীর।

কসবায় ট্রাক্টরচাপায় মোটর সাইকেল আরোহী প্রবাস ফেরত যুবক নিহত

কসবায় ট্রাক্টরচাপায় মোটর সাইকেল
আরোহী প্রবাস ফেরত যুবক নিহত

বাদল আহাম্মদ খান
আখাউড়া থেকে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক্টরচাপায় মো. আরিফ মিয়া নামে মোটর সাইকেল আরোহী প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন। উপজেলার মেহারি ইউনিয়নের চৌবেপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসী আরিফ সম্প্রতি সে দেশে ফিরে আসেন।বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিশারাবাড়ি গ্রামের ব্র্যাক অফিসের সামনে তিনি দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনায় হাসান নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারির পূর্ব মুহূর্তে কসবা পৌর এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আরিফ। পথিমধ্যে বিশারাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ নিহত হন। এ সময় সঙ্গে থাকা অপর যুবক হাসানও গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠান।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ