মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদ উপজেলার পশ্চিম পাড়ে নতুন উপজেলার দাবীতে সংবাদ সম্মেলন। নেছারাবাদের গুয়ারেখা বিএনপির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন। নেছারাবাদে নিখোঁজের ১২ ঘন্টা পরে পরিত্যক্ত বাড়ি থেকে নির্মল ওঝার লাশ উদ্ধার নেছারাবাদে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী তে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন ​নেছারাবাদে বিএনপি’র মে দিবসের র‍্যালি ও আলোচনা সভা নেছারাবাদে এক ব্যাবসায়িকে ভ্রাম্যমান আদালতের জরিমানা। স্বরূপকাঠিতে হাত-পা বিহীন নবজাতক, বাবার অস্বীকৃতির মাঝেও মায়ের অদম্য ভালোবাসা নেছারাবাদে শ্রী গুরু সংঘের আয়োজনে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান সম্পন্ন। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩

আশা শিক্ষা কর্মসূচির উদ্যোগে শরীয়তপুরে বৃক্ষরোপন কর্মসূচি

আশা শিক্ষা কর্মসূচির উদ্যোগে শরীয়তপুরে বৃক্ষরোপন কর্মসূচি

শরিয়তপুর প্রতিনিধি।

বেসরকারি উন্নয়ন আশা (এনজিও) এর শিক্ষা কর্মসূচির উদ্যোগে সারাদেশে প্রায় ১৬ হাজার শিক্ষা কেন্দ্রে বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুর জেলার কোদালপুর ব্রাঞ্চের পায়রা শিক্ষা কেন্দ্রে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার (১১ জুন) বিকাল ৩ টায় পায়রা শিক্ষা কেন্দ্রের সামনে শিক্ষার্থীরা নিজ হাতে ফলজ গাছের চারা রোপন এ কর্মসূচির পালন করেন।

বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার মোঃ মনির হোসাইন, শিক্ষা সুপারভাইজার আনোয়ার হোসেন ও শিক্ষা সেবিকা সাবিকুন্নাহার।

শরীয়তপুর জেলার ১৩ ব্রাঞ্চের মাধ্যমে ১৯৫ টি শিক্ষা কেন্দ্রে এ বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।

সারাদেশে নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ-সামাজিক উন্নয়ন ও শিক্ষা সেবিকাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছে আশা এনজিও। আশার এই বৃক্ষ রোপন কর্মসূচী পালনের মাধ্যমে পরিবেশের উন্নয়ন ঘটাবে। বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত আশা’র সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ২০১১ সাল থেকেই আশা শিক্ষা কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে কাজ করে আসছে। প্রাথমিক বিদ্যালয়ের শিশু-৫ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে পাঠদান কেন্দ্র ও দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ-৮ম শ্রেণির পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও ঝরে পড়া রোধে কর্মসূচি হাতে নিয়েছে।

এতে শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতনার সাথে এগিয়ে আসতে হবে, তবেই প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে এইসকল কর্মসূচি বিশেষ ভূমিকা রাখতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ