মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদ উপজেলার পশ্চিম পাড়ে নতুন উপজেলার দাবীতে সংবাদ সম্মেলন। নেছারাবাদের গুয়ারেখা বিএনপির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন। নেছারাবাদে নিখোঁজের ১২ ঘন্টা পরে পরিত্যক্ত বাড়ি থেকে নির্মল ওঝার লাশ উদ্ধার নেছারাবাদে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী তে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন ​নেছারাবাদে বিএনপি’র মে দিবসের র‍্যালি ও আলোচনা সভা নেছারাবাদে এক ব্যাবসায়িকে ভ্রাম্যমান আদালতের জরিমানা। স্বরূপকাঠিতে হাত-পা বিহীন নবজাতক, বাবার অস্বীকৃতির মাঝেও মায়ের অদম্য ভালোবাসা নেছারাবাদে শ্রী গুরু সংঘের আয়োজনে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান সম্পন্ন। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩

শিক্ষার্থী ছাড়াই এমপিও ভুক্ত তালিকায় ইবতেদায়ী মাদ্রাসা।

শিক্ষার্থী ছাড়াই এমপিও ভুক্ত তালিকায় ইবতেদায়ী মাদ্রাসা।

সাহদাত হোসেনঃ উজিপুর বামরাইলে শিক্ষার্থী ছাড়াই সরকারি চুড়ান্ত তালিকায় “দক্ষিণ মোড়াকাঠী জামে মসজিদ সংলগ্ন স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা” অযত্নে শিক্ষক-শিক্ষার্থী বিহীন পরিত্যক্ত অবস্থায় পরে আছে প্রতিষ্ঠানটি , প্রতিষ্ঠানে কোনো কর্মকর্তা আসার খবর পেলেই মিলে যায় ভাড়াটিয়া ছাত্র/ছাত্রী এমনি এক অভিযোগ।

অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানে গেলে ফুটে উঠলো বাস্তব চিত্র,প্রতিষ্ঠানটি দেখলে মনে হবে কয়েক বছরেও তারসাথে দেখা হয়নি কোনো শিক্ষার্থীর, চারটি কক্ষের মধ্যে একটিতে চারটি বেঞ্জ থাকলেও বাকি তিনটিতে বসার মতো কিছুই ছিলোনা। কারো কোনো খোজ না পেয়ে প্রধান শিক্ষক রবিউলকে ফোন করলে তিনি বলেন, আপনাদের কাছে কে অভিযোগ দিয়েছে তার নামে আমি মামলা করবো। আপনি জানেন, এটা কার প্রতিষ্ঠান, আপনারা শনিবার আসেন তখন আমাদের শিক্ষার্থী দেখবেন। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তরিগরি করে মাদ্রাসায় চলে আসে সহকারী শিক্ষিকা নারগিস এবং খালেদা খানম।
তাদের কাছে জিজ্ঞেস করলে সহকারী শিক্ষিকা নারগিস বলেন, আপনারা আসার পূর্বেই আমরা মাদ্রাসা ছুটি দিয়া দিছি। তার কাছে অন্য শিক্ষকদের কথা জিজ্ঞেস করলে বলেন, প্রধান শিক্ষক রবিউল ইসলাম বাড়িতে, ক্বারী শহীদুল ইসলাম ঢাকাতে, মৌলভী রাজিয়া বেগব অসুস্থ ছুটি নিয়া বাড়িতে আর আমরা দুজন (খালেদা ও নারগিস) ক্লাস করাই।

এব্যাপারে মাদ্রাসার জমিদাতা ও প্রতিষ্ঠাতা মৃত নান্টু এর স্ত্রী রানু বেগমকে জিজ্ঞেস করলে তিনি বলেন, প্রধান শিক্ষক রবিউল এর জন্য আজ এই অবস্থা ওনাকে আমরা ছাড়তেও পারিনা কিছু বলতেও পারিনা।

এবিষয়ে বরিশাল জেলা শিক্ষা অফিসার মোঃ হারুনুর রশীদকে জানালে তিনি বলেন, আপনারা অভিযোগ দিলে আমরা সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা নিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ