মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ির জরিমানা

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ির জরিমানা

বাদল আহাম্মদ খান আখাউড়া থেকে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো: কামরুল হাসান ও মো: নুরে আলম নামে দুই ব্যবসায়িকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। শনিবার (১৭ মে) বিকালে আখাউড়া পৌরসভার বাইপাস সড়ক এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম রাশেদুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানায়, শনিবার দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পৌরসভার বাইপাস সড়ক এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসন অভিযান পরিচালনা করে। এসময় স্থানীয় সরকার (পৌরসভা) ২০০৯ আইনে মো: কামরুল হাসানকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একই এলাকার তেল ব্যবসায়ি মো: নুরে আলমকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের এই ধরণের অভিযান অব্যহত থাকবে। অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবেনা বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ