মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

সৌদিতে কর্মরত অবস্থায় মারা যাওয়া বিএনপি কর্মীর লাশ আখাউড়ায় দাফন

সৌদিতে কর্মরত অবস্থায় মারা যাওয়া
বিএনপি কর্মীর লাশ আখাউড়ায় দাফন

বাদল আহাম্মদ খান আখাউড়া থেকে।

সৌদি আরবে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মারা যাওয়া বিএনপি কর্মী রফিক মিয়ার লাশ তার নিজ এলাকার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধাতুরপহেলায় দাফন করা হয়েছে। রবিবার দুপুরে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।
রফিক মিয়া ছিলেন বিএনপি’র একনিষ্ট কর্মী। তিনি প্রবাসে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলের হয়ে প্রচার-প্রচারণা চালাতেন। আখাউড়া উপজেলা প্রবাসী জিয়া পরিষদের উপদেষ্টা ছিলেন রফিক মিয়া। দাফনের আগে তার লাশ দলীয় পতাকায় মোড়ানো ছিলো।
গত ৬ এপ্রিল সৌদির রিয়াদ শহরের আল তুহিন নামে একটি কম্পানিতে কাজ করার সময় অসুস্থ হয়ে মারা যান রফিক মিয়া। গত শুক্রবার রাতে তার লাশ দেশে আসে। রফিক মিয়া প্রায় ২০ বছর ধরে সৌদি আরবে বসবাস করছিলেন।
রবিবার ধাতুর পহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজায় বিএনপি. জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এসময় রফিক মিয়াকে বিএনপি’র একনিষ্ট কর্মী হিসেবে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ