মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদ উপজেলার পশ্চিম পাড়ে নতুন উপজেলার দাবীতে সংবাদ সম্মেলন। নেছারাবাদের গুয়ারেখা বিএনপির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন। নেছারাবাদে নিখোঁজের ১২ ঘন্টা পরে পরিত্যক্ত বাড়ি থেকে নির্মল ওঝার লাশ উদ্ধার নেছারাবাদে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী তে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন ​নেছারাবাদে বিএনপি’র মে দিবসের র‍্যালি ও আলোচনা সভা নেছারাবাদে এক ব্যাবসায়িকে ভ্রাম্যমান আদালতের জরিমানা। স্বরূপকাঠিতে হাত-পা বিহীন নবজাতক, বাবার অস্বীকৃতির মাঝেও মায়ের অদম্য ভালোবাসা নেছারাবাদে শ্রী গুরু সংঘের আয়োজনে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান সম্পন্ন। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩

সিরাজদিখানে নদী দখলের প্রতিবাদ করাকে কেন্দ্র করে ছাত্র প্রতিনিধির উপর হামলা,আটক-৩

সিরাজদিখানে নদী দখলের প্রতিবাদ করাকে কেন্দ্র করে ছাত্র প্রতিনিধির উপর হামলা,আটক-৩

সিনিয়র ক্রাইম রিপোর্টারঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নদী দখলের প্রতিবাদ করাকে কেন্দ্র করে ছাত্র প্রতিনিধি ইয়ামিন আয়মানের উপর সন্ত্রাসীর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত অনুমান ৮ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া নাহার কোল্ডস্টোরেজ সংলগ্ন এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জিন্নত আলী মোল্লাসহ সহযোগী আরো দুইজনকে আটক করেছে পুলিশ। সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হামলার শিকার ইয়ামীন আয়মান পূর্ব রাজদিয়া গ্রামের মুজাহিদ সর্দারের ছেলে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী অন্যতম ছাত্র প্রতিনিধি। এ ঘটনায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র জানাযায়, উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া নাহার কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকার বটতলা নামক স্থান সংলগ্ন ইছামিত নদীর পাড়ের জায়গা দখল করে বালু ভরাটের কাজ করছিলো স্থানীয় প্রভাবশালী জিন্নত আলী মোল্লাসহ তার লোকজন। নদীর পাড়ের জায়গাটির কিছু অংশ ব্যাক্তি মালিকানাধীন থাকলেও প্রায় ৯ শতাংশ নদীর অংশে পড়া লিজের সম্পত্তি। বেশ কয়েকদিন ধরে নদীর পাড়ের ওই জায়গাটি বাধ দিয়ে ভরাটের প্রতিবাদ করে আসছিলো স্থানীয় ছাত্র প্রতিনিধি ইয়ামিনসহ স্থানীয় ছাত্র প্রতিনিধিরা। শুক্রবার রাত অনুমান ৮টার দিকে পুনরায় ড্রেজারের মাধ্যমে নদীর পাড়ের ওই জায়গা দখলের কার্যক্রম শুরু করে জিন্নত আলী মোল্লা ও তাদের সহযোগিরা। এসময় ছাত্রপ্রতিনিধি ইয়ামিন আয়মান সেখানে গিয়ে তাদের নদীর পাড় দখলে বাধা প্রদানসহ প্রতিবাদ করে। পরে জিন্নত আলী মোল্লা,হাবু মোল্লা, দেলোয়ার মুন্সী ও আমান উল্লাহ মোল্লাসহ তাদের সহযোগীরা ইয়ামিন আইমানের উপর অতর্কিত হামলা চালায়। এসময় স্থানীয় লোকজন তার ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন ও ছাত্র প্রতিনিধিরা ইয়ামিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে তাকে সেখানে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ছাত্র প্রতিনিধি ইয়ামিন আয়মানের শারীরিক অবস্থা পরিদর্শনে গিয়ে তার উপর হামলার ঘটনার সুষ্ঠ তদন্তের আশ্বাস দিয়েছেন।

ছাত্র প্রতিনিধি শান্ত ও জুয়েল অভিযোগ করে বলেন, নদী দখলের প্রতিবাদ করায় জিন্নত আলী মোল্লা,হাবু মোল্লা, দেলোয়ার মুন্সী ও আমান উল্লাহ মোল্লাসহ তাদের সহযোগীরা ইয়ামিনের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারী জিন্নত আলী মোল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ মহিউদ্দিন আহমেদের নির্বাচন করাসহ তার রাজনৈতিক সহযোগী। আমরা এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচারের দাবী জানাই। আমরা শনিবার মানববন্ধন করবো।

সিরাজদিখান থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে দুই সহযোগী ও পরে জিন্নত আলী মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার জানান, আহত ওই ছাত্র প্রতিনিধির অবস্থা পরিদর্শন করা হয়েছে । পুলিশ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে । বিষয়টি খতিয়ে দেখা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ