মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

শ্রীনগরে ২০ লাখ টাকার জালিয়াতি, ধামাচাপা দিতে মিথ্যা মামলার প্রস্তুতি

শরিফুল ইসলাম আকন।

মুন্সীগঞ্জের শ্রীনগরে ২০ লাখ টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড় ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে প্রতারকচক্রের পক্ষ থেকে মিথ্যা মামলা করেছে সেলিনা আক্তার।

ভুক্তভোগী স্বপন চৌধুরী অভিযোগ করেন, তার শ্বশুর-শাশুড়ি বিদেশে ব্যবসা করার কথা বলে মোট ২০ লাখ টাকা নেন। পরবর্তীতে ওই টাকার আংশিক পরিশোধের জন্য তার স্ত্রী সেলিনা আক্তার ২০ লাখ টাকার তিনটি চেক দেন। ২টি চেক সোনালী ব্যাংক লিমিটেডের কুকুটিয়া শাখা থেকে ইস্যু করা হলেও পরবর্তীতে ব্যাংক থেকে জানানো হয় ও ১টি চেক আইএফআইসি ব্যাংক লিমিটেডের শ্রীনগর শাখা থেকে জানানো হয় —চেকটি অপর্যাপ্ত তহবিল (Insufficient Fund) ও Instrument Tempering-এর কারণে প্রত্যাখ্যাত হয়েছে।

ব্যাংকের পক্ষ থেকে ৩০ জুন ২০২৫ তারিখে লিখিতভাবে বিষয়টি অবহিত করা হয়। এতে ভুক্তভোগীর দাবি, সেলিনা আক্তার ইচ্ছাকৃতভাবে ২০ লক্ষ টাকার জালিয়াতি করেছেন এবং Negotiable Instruments Act 1881-এর ১৩৮ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, সেলিনা আক্তারকে ৩০ দিনের মধ্যে বকেয়া ২০ লাখ টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইনজীবী জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দেওয়া হলে আদালতে মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ