রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেগাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ সড়ক অবরোধ।

শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে

গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ সড়ক অবরোধ

 

গাইবান্ধা থেকে মোঃ সবুজ মিয়া।

মাগুরায় চাঞ্চল্যকর ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাংলা বাজারে গিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে। পরে মিছিলটি ক্যাম্পাস চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশ চলাকালে মধ্যে বক্তব্য দেন কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া, শিক্ষার্থী মুনতাসির রহমান, মো. আবু কাইয়ুম, আরাফাত হোসেন, মেহেদী হাসান, আজওয়াদ আহম্মেদ, মো. রিহান মিয়া, মোছা. কাজী আনিকা, সোহেল রানা প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা দিন দিন অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। কিশোরী তরুণী গৃহবধু শিক্ষার্থী শুধু নয়, এইসব নরপিশাচদের হাত থেকে নিষ্পাপ শিশুরাও রড়্গা পাচ্ছে না। ধর্ষিত ওই শিশু এখন মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে। বক্তারা বলেন, ধর্ষকদের গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনতে না পারেন তাহলে আপনাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই। তারা আরও বলেন, অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে প্রশাসন ব্যর্থ হলে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে আগামীতে বৃহত্তর কর্মসুচি পালন করবে বলে ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ