মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

রংপুরের গংগাচড়ায় কোলকোন্দ ইউনিয়ন বিএনপি’র দ্বি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রংপুরের গংগাচড়ায় কোলকোন্দ ইউনিয়ন বিএনপি’র দ্বি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নুর ইসলাম নোবেল, রংপুর থেকে: রংপুরের গংগাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন ও প্রথমবারের মতো মত গণতান্ত্রিক উপায়ে ভোটগ্রহণ অনুষ্ঠান ২০ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির আয়োজনে কোলকোন্দ মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি আহবায়ক মো: ওয়াহেদুজ্জামান (মাবু) ।অনুষ্ঠানের উদ্বোধন করেন , জেলা বিএনপির সদস্য মোঃ ফিরোজ আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব, মোঃ আইয়ুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা বিএনপি’র সিনিয়ার যুগ্ম আহ্বায়ক আখেরুজ্জামান (মিলন) যুগ্ন আহবায়ক চাঁদ সরকার। লিজু প্রামানিক,মীর কাশেম মিঠু, আলহাজ্ব, আতাউল মওলা প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃত্ব নির্বাচনের জন্য কোলকোন্দ মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কক্ষে ভোটারদের ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। এই নির্বাচনে , সভাপতি পদে ০৪ জন, সাধারণ সম্পাদক পদে ০৩ জন সাংগঠনিক সম্পাদক পদে ০২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনার শেষে, মো: মনিরুজ্জামান (বেন্জু) সভাপতি, জালাল হোসেন সাধারণ সম্পাদক দুলাল সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ