সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রো স্ট্যান্ডের লোকজনদের হামলায় তিন ছাত্র প্রতিনিধি আহত

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রো স্ট্যান্ডের লোকজনদের হামলায় তিন ছাত্র প্রতিনিধি আহত

বাদল আহাম্মদ খান আখাউড়া থেকে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাইক্রোস্ট্যান্ডের লোকজনদের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধি আহত হয়েছে। আজ রবিবার রাতে উচালিয়া পাড়া মাইক্রো স্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইরফান খান, আলিফ মাহমুদ নাহিদ ও মোহাম্মদ মোয়াজ্জেম। এর মধ্যে ইরফান খান গুরুতর আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি বায়েজিদুর রহমান সিয়ামসহ ছাত্র প্রতিনিধিরা আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান।

আহতরা জানান, রবিবার রাত দশটার দিকে সরাইল- নাসিরনগর সড়কের ধরন্তী এলাকায় একটি মাইক্রোবাস মোটরসাইকেল কে চাপা দিয়ে পালিয়ে উচালিয়াপাড়া মাইক্রো স্ট্যান্ডে চলে যায়। গাড়িটির পিছু নিয়ে স্থানীয়রা মাইক্রোবাসটিকে ওই মাইক্রো স্ট্যান্ডে দেখতে পেয়ে আটক করে। খবর পেয়ে ছাত্র প্রতিনিধিরা সেখানে গিয়ে পুলিশকে খবর দেয়। এ সময় ছাত্র প্রতিনিধিরা ঘাতক মাইক্রোবাসটিকে আটক করে থানায় নিয়ে যেতে পুলিশকে অনুরোধ করেন। এনিয়ে মাইক্রো স্ট্যান্ডের লোকজন ক্ষুব্ধ হয়ে ছাত্র প্রতিনিধিদের সাথে বাকবিতন্ডায় জড়ায়। এ সময় একটি ঢিল পড়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙ্গে যায়। এতে ক্ষুব্ধ হয়ে মাইক্রো স্ট্যান্ডের সভাপতি হেলালের নেতৃত্বে স্ট্যান্ডের লোকজন ছাত্র প্রতিনিধিদের উপর হামলা চালায়। হামলায় অন্তত তিনজন আহত হয়। এর মধ্যে ইরফান খানকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসার জন্য মাইক্রো স্ট্যান্ডের সাতজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ