শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড় পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় মারপিটের অভিযোগ নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”। ​নেছারাবাদে নজরু‌লবর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদারের লাশ উদ্ধার নেছারাবাদে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন

বিরলে আলোর দিশারী কুঞ্জ এর মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বিরলে আলোর দিশারী কুঞ্জ এর মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, (দিনাজপুর) থেকে :

বিরলে আলোর দিশারী কুঞ্জ এর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যক্ষ (অবঃ) এম এ জব্বার এর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আজমীর হোসাইন, অধ্যক্ষ (অবঃ) মোঃ কামরুজ্জামান, প্রধান শিক্ষক মোঃ তহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। আলোর দিশারী কুঞ্জ এর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আক্কারুল এর পরিচালনায় ও প্রধান শিক্ষক (অবঃ) মোঃ আব্দুল বাসেত এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ (অবঃ) মোঃ আনোয়ারুল ইসলাম, হিসাব রক্ষক (অবঃ) মোঃ সাদেক আলী, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার আহ্বায়ক, মোঃ আনিসুজ্জামান মিলন, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ স্কাউটস বিরল উপজেলার সম্পাদক এ কে এম ইকরামুল হক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনায়েতুর রহমান, ফরক্কাবাদ নুরল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ/প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ জিল্লুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সমাজ সেবক লোকমান হাকিম, সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন রশিদ রাজু ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ ছাত্র প্রতিনিধিবৃন্দগণ উপস্থিত ছিলেন।
পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুরে ধরে বক্তাগণ মহাগ্রন্থ আল কোরআন ও সহীহ হাদীস হতে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনা সভা শেষে মুনাজাত ও ইফতার মাহফিলে উপস্থিত সকলে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ