শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড় পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় মারপিটের অভিযোগ নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”। ​নেছারাবাদে নজরু‌লবর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদারের লাশ উদ্ধার নেছারাবাদে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন

নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”।

।মোঃ ছালাম, সিনিয়র রিপোর্টার

পিরোজপুরে, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। নেছারাবাদ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে। মোট ৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

মোতায়েনকৃত সদস্যদের মধ্যে রয়েছেন ১২ জন সেকশন কমান্ডার, ১০২ জন সহকারী সেকশন কমান্ডার, ৩১৮ জন পুরুষ আনসার ও ভিডিপি সদস্য এবং ২০৪ জন মহিলা আনসার ও ভিডিপি সদস্য।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে মোতায়েনকৃত সদস্যদের অংশগ্রহণে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসাঃ সেতারে আলো এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জনাব পিন্টু চন্দ্র দাস।

ব্রিফিং প্যারেডে উপস্থিত কর্মকর্তারা শারদীয় দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন, সতর্কতা অবলম্বন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্রিফিং শেষে সংশ্লিষ্ট পিসি এর নেতৃত্বে সদস্যরা নিজ নিজ নির্ধারিত পূজামণ্ডপের উদ্দেশ্যে যাত্রা করেন।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, নেছারাবাদ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ