শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড় পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় মারপিটের অভিযোগ নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”। ​নেছারাবাদে নজরু‌লবর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদারের লাশ উদ্ধার নেছারাবাদে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন

‎ছারছিনা দরবার শরীফে শামীম সাঈদীর আগমন পীর সাহেবের সাথে কুশল বিনিময় ও মাজার জিয়ারত করেন ‎

‎ছারছিনা দরবার শরীফে শামীম সাঈদীর আগমন পীর সাহেবের সাথে কুশল বিনিময় ও মাজার জিয়ারত করেন।
‎
‎মো গোলাম আযম আছলাম :
‎ছারছীনা দরবারের ১৩৫ তম ইছালে ছওয়াব মাহফিল উপলক্ষে গত ২৯ নভেম্বর শনিবার রাতে জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী আগমন করেন। তিনি আমীরে হিযবুল্লাহ ও হযরত পীর সাহেব শাহ আবু নছর মোহাম্মদ নেছারুদ্দীন হুসাইন (দাঃবাঃ) এর সাথে সৌহার্দপূর্ণ সাক্ষাৎকারে মিলিত হন। এ সময় বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর হযরত ছোট হুজুর উপস্থিত ছিলেন।
‎
‎শামীম সাঈদীর সাথে জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা আমীর মোঃ আবুল কালাম আজাদ, সৌদি আরব প্রবাসী হাফেজ আব্দুস সালাম মাদানী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো আবদুল রশিদ, সরকারি সেক্রেটারি ও পৌর সভাপতি মাওলানা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইদুর রহমান, শামীম সাঈদীর সফরসঙ্গী মাওলানা সাইফুর রহমান, আদর্শ শিক্ষক পরিষদের উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক মো: ইমরান হোসাইন সহ উপজেলা ও পৌরজামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর আলহাজ্ব শামীম সাঈদী সহ নেতৃবৃন্দ মরহুম পীরসাহেব (রহ:) -দের মাজার যিয়ারত করেন এবং দেশ ও জাতির কল্যানে মহান আল্লাহর কাছে মুনাজাত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ