মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

গজারিয়া ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, আহত ২

গজারিয়া ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, আহত ২
ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা থেকে।
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন গুরুতর আহত হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গভীর রাতে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুরচর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

আহতরা হলেন, গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বালুরচর গ্রামের জিতু প্রধানের ছেলে নাঈম প্রধান (১৭) ও বাউশিয়া ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের আহমদ আলীর ছেলে সোহেল রানা (২৬)।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বালুচর গ্রামের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করার ফন্দি করে সোহেল রানা এবং নাঈম প্রধান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রোববার গভীর রাতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা। এ সময় বৈদ্যুতিক তার থেকে তেরি হওয়া স্পার্কে তাদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় আহত নাঈমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অপরজন সোহেল রানাকে সোমবার দুপুরে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক।

বিষয়টি সম্পর্কে স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন প্রধান বলেন, ‘এর আগেও এ ধরনের কাজ করে এরা দুজন ধরা পড়েছিল। সেবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিচার সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করেছিলেন।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খন্দকার আরশাদ কবির বলেন, সোমবার দুপুর দেড়টার দিকে মাসুদ রানা নামে একজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বাম পাশের বেশ কিছুটা অংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাকে ঢাকা পাঠিয়ে দিয়েছি।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ থানাতে লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ