বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড় পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় মারপিটের অভিযোগ নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”। ​নেছারাবাদে নজরু‌লবর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদারের লাশ উদ্ধার নেছারাবাদে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে এক সপ্তাহে চার কোটি টাকার পণ্য জব্দ করলো বিজিবি

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে এক সপ্তাহে
চার কোটি টাকার পণ্য জব্দ করলো বিজিবি

বাদল আহাম্মদ খান
আখাউড়া থেকে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের গত এক সপ্তাহের অভিযানের প্রায় চার কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। ব্যাটালিয়নের আওতাধীন কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। এসবের মধ্যে অন্তত ৪০ ধরণের পণ্য রয়েছে।
৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রাখা হয়েছে। এরই ধারাবাহিতকায় এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গত ৪ মে থেকে ১০ মে পর্যন্ত কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার শংকুচাইল, শশীদল, সালদানদী, বড়বজ¦লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার গঙ্গাসাগর, ঘাগুটিয়া, চন্ডিদ্বার, মঈনপুর, মাদলা ও খাদলা সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় চার কোটি ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন মাদক, মোবাইল ফোনের ডিসপ্লে, মাছের রেণু, তেল, পাউডারসহ অন্তত ৪০ ধরণের পণ্য জব্দ করা হয়। অভিযানে কুমিল্লার বুড়িচং উপজেলার বাঘশিমুল গ্রামের মো. কবির হোসেন (৪০) নামে একজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ