শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

আখাউড়ায় ভাষা শহীদদের প্রতি অন্যরকম শ্রদ্ধা

আখাউড়ায় ভাষা শহীদদের প্রতি অন্যরকম শ্রদ্ধা

বাদল আহাম্মদ খান আখাউড়া থেকে।

পাখির কণ্ঠে তখন ভোরের ডাক। কিচিরমিচির শব্দ বলে দিচ্ছিলো ঘুম থেকে উঠার সময় হয়েছে। তবে কুয়াশার দাপটে সূ্র্য্যি মামা তখনে উঁকি দিতে পারেনি। এরই মধ্যে একে একে হাজির হচ্ছেন দৌঁড়বিদরা।
ঘড়ির কাটায় সাড়ে ছয়টা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হলো। এরপরই ছুটে চললেন শতাধিক দৌঁড়বিদ। কেউ ছুটেছেন ১০ কিলোমিটার দৌঁড়াবেন বলে কেউবা পাঁচ কিলোমিটার।
মহান ভাষা দিবস উপলক্ষে এমন আয়োজন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় শুক্রবার সকালে শহীদ স্মৃতি সরকারি ডিগ্রী কলেজ মাঠ থেকে দৌঁড় প্রতিযোগিতার শুরু হয়। পাঁচ কিলোমিটারের দৌঁড় শেষ হয় প্রেসিডেন্ট সড়ক থেকে ঘুরে শুরুর স্থানে। ১০ কিলোমিটারের দৌঁড় শেষ করতে যাওয়া-আসা করতে হয় আখাউড়া স্থলবন্দরে।
আখাউড়া রানার্স নামে একটি সংগঠন এ আয়োজন করে। শিশু থেকে শুরু করে যুব বয়সিরা এতে অংশ নেয়। ছয়জন স্কুল ছাত্রীকেও দৌঁড়ে অংশ নিতে দেখা যায়।
অংশগ্রহনকারিরা বলেন, ‘জীবন মানেই দৌঁড়। শারিরিক সুস্থতার জন্য আমাদেরকে দৌঁড়াতে হবে। মানসিক প্রশান্তির জন্য দৌঁড়াতে হবে। দৌঁড় মানেই মাদক থেকে দূরে থাকা। দৌঁড় মানে মোবাইল ফোনের আসক্তি থেকে নিজেকে রক্ষা করা। ভালোভাবে বাঁচতে হলে নিয়মিত দৌঁড়তে হবে।’
প্রতিযোগিতা শেষে বিজয়ীসহ অংশগ্রহনকারি সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, আখাউড়া রানার্সের উপদেষ্টা মো. কাউছার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. রুবায়েদ খান, বিশিষ্ট দৌঁড়বিদ মইনুল ইসলাম। এছাড়া আখাউড়া রানার্সের মাহমুদুল হাসান, মো. সিয়াম, মো. আশরাফুলসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার ১০ কিলো দৌড়ে রাজু মিয়া ১ম, সালাউদ্দিন সুমন ২য় ও মনির হোসেন ৩য় হয়। পাঁচ কিলোমিটার দৌড়ে মিজান মিয়া ১ম, বায়জিদ মিয়া ২য় ও মেহেদী হাসান ৩য় হন।
মেয়েদের ক্যাটাগরিতে সামিয়া জুই ১ম, রানিয়া আক্তার ২য় এবং রোকসানা ও জান্নাতুল ৩য় হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ