মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

বাদল আহাম্মদ খান
আখাউড়া থেকে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ তোফায়েল প্রকাশ তুফান নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নয়াদিল-দেবগ্রাম সেতুর কাছে ডাকাতির প্রস্তুতির সময় তাকে গ্রেপ্তার করা হয়। তুফান উপজেলার টানুয়াপাড়া এলাকার জমসিদ মিয়ার ছেলে।
শনিবার দুপুরে আখাউড়া থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতে দায়িত্বপালনকালে পুলিশের কাছে খবর আসে ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত তিনটার দিকে দেবগ্রাম-নয়াদিল সেতুর কাছে পুলিশ অভিযান চালালে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে কাঠের বাটযুক্ত ধারালো দা, আরেকটি ধারালো দা, একটি কুড়াল, একটি কাঠের বাটযুক্ত ধারালো ছুরি, একটি চিকন বাঁশের লাঠি, একটি কাঠ উদ্ধার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, এ ঘটনায় আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে শনিবার আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে আগেও ডাকাতি, চুরিসহ বিভিন্ন মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ