মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

আখাউড়ায় গুলিসহ গ্রেপ্তার ৩

আখাউড়ায় গুলিসহ গ্রেপ্তার ৩

বাদল আহাম্মদ খান
আখাউড়া থেকে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চাইনিজ রাইফেলের ২৮ রাউন্ড গুলিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পৌর এলাকার মসজিদ পাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। থানায় নিয়ে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো মো. পলাশ (৩০), হেলাল মিয়া (৩৫) ও মো. কাউছার (৪৫)। পলাশ ও হেলালের বাড়ি কুমিল্লার কোতোয়ালী এলাকায় এবং কাউছারের বাড়ি মসজিদ পাড়ায়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিস এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি ব্যাগে চাইনিজ রাইফেলের ২৮ রাউন্ড গুলি পাওয়া যায়।
তিনি জানান, ধারণা করা হচ্ছে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য কুমিল্লা থেকে এসব গুলি নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে গ্রেপ্তারকৃতদেরকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তদন্ত করা হচ্ছে। গুলি উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ