বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড় পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় মারপিটের অভিযোগ নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”। ​নেছারাবাদে নজরু‌লবর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদারের লাশ উদ্ধার নেছারাবাদে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন

শিবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ১

শিবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ১

মোঃ মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ থেকে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। রোববার বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক আবদুল কাদির দৈনিক সকালের সময় পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানায়, বেলা ১২টার দিকে পেশাগত কাজে শিবগঞ্জ বাজার থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন আবদুল কাদির। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে তার ওপর অতর্কিতভাবে হামলা চালায় রফিক নামে এক ব্যক্তি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হামলার শিকার সাংবাদিক আবদুল কাদির বলেন, পেশাগত কাজে যাবার আমার উপর হামলা চালায় রফিক। এ সময় আমার বিভিন্ন স্থানে আঘাত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে থানা পুলিশে খবর দিলে অভিযুক্ত রফিককে আটক করে। এ ঘটনায় তার উপযুক্ত শাস্তি চাই। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রফিক নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ