মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের উপর হামলায়
জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

বাদল আহাম্মদ খান
আখাউড়া থেকে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধভাবে মাটি কাটার ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মাঈনুদ্দিন রুবেলের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, কার্যকরি সদস্য শাহজাহান সাজু, খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ, পরিচালক শাহীন মৃধা, সংস্কৃতিকর্মী অভিজিৎ রায়, শাহজাহান মিয়া, শাহাদাত হোসেন। মানববন্ধনে বক্তারা বলেন, জড়িতদের গ্রেপ্তার দাবি জানিয়ে বলেন, ‘হামলা করে, ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদেরকে দমিয়ে রাখা যাবে না।’
দৈনিক দেশ রূপান্তর ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা মাঈনুদ্দিন রুবেল বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটি দাউদপুর গ্রামের বাসিন্দা। তবে তিনি দীর্ঘ ২০ বছর ধরে জেলা শহরের দক্ষিণ মৌড়াইলে একটি ভাড়া বাসায় বসবাস করেন। গত শুক্রবার সন্ধ্যা পৌনে আটটার দিকে জেলার বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকায় উপজেলা পরিষদের সামনে মাইনুদ্দিন রুবেল হামলার শিকার হন। এ ঘটনায় তিনি ১৩ জনকে আসামী করে বিজয়নগর থানায় মামলা দায়ের করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ