মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

বিয়ের পিঁড়িতে বসতে হয়নি শিক্ষার্থী যাবে বিদ্যালয়ে

বিয়ের পিঁড়িতে বসতে হয়নি
শিক্ষার্থী যাবে বিদ্যালয়ে

বাদল আহাম্মদ খান আখাউড়া থেকে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে কনের বাড়িতে হাজির হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল আলম।
এ সময় কনের মাকে ১০ হাজার টাকার জরিমানা করা হয়। পাশাপাশি ওই শিক্ষার্থী যেন বিদ্যালয়ে যান সেটি নিশ্চিত করতে শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়। বরযাত্রীদের জন্য রান্না করা খাবার এতিমখানার শিশুদের ডেকে এনে খাওয়ানো হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার নোয়াবাড়ি পাড়ার বাসিন্দা স্থানীয় চন্ডিদার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। রবিবার দুপুরে তসলিম মিয়া নামে একজনের সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়। বর পৌঁছার আগেই সেখানে পৌঁছান ভ্রাম্যমাণ আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ