শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩ নেছারাবাদে মসজিদের টাকা আত্মসাৎ ও জমি দখলের অভিযোগ সাবেক সচিবের বিরুদ্ধে। নেছারাবাদে খাল খননের উদ্যোগের মাঝেই ভরাটের অভিযোগ, তানভীর মহরির বিরুদ্ধে কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী বরিশালে ষড়যন্ত্রের শিকার স্বেচ্ছাসেবক দল নেতা সজিব-অপপ্রচারের অভিযোগ! নেছারাবাদের নান্দুহার বাজারে তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর। মাননীয় প্রধানমন্ত্রী মহাদয়ের দৃষ্টি আকর্ষন হ্যান্ডবিলেই মিলল খুনের ক্লু, দূরদর্শিতায় প্রশংসায় ভাসছেন নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান পিরোজপুরের নেছারাবাদে মাথাবিহীন লাশ উদ্বার।গ্রেফতার ১। যারা বলে টুপি ছাড়া নামায হয় তারা ধোঁকাবাজ- ছারছীনা পীর।

চাটমোহরে শিশু জুঁই হত্যার ৫ কিশোর গ্রেফতার

চাটমোহরে শিশু জুঁই হত্যার ৫ কিশোর গ্রেফতার

মোঃ কায়সার আহম্মেদ, চাটমোহর পাবনা থেকে।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়গারফা গ্রামের সাত বছরের শিশু কন্যা জুঁই কে হত্যা করে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর এলাকার একটি ভুট্টা ক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা। সেই লাশ ১৫ এপ্রিল উদ্ধার করে চাটমোহর থানা পুলিশ। পরে ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে চাটমোহর ও বড়াইগ্রামের পাঁচজন কিশোরকে আটক করে বড়াইগ্রাম থানা পুলিশ ও নাটোর জেলা ডিবির একটি দল। ২০শে এপ্রিল রবিবার চাটমোহর থানা পুলিশের ওসি মনজুরুল আলম সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, চাটমোহর, বড়াইগ্রাম থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে পাঁচ বখাটে কিশোরকে গ্রেফতার করে হেফাজতে নেয়া হয়েছে। গ্রেফতাররা সবার বয়স ১৪-২৫ বছর। রবিবার পাবনা আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

গত সোমবার পহেলা বৈশাখের দিন বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গাড়ফা গ্রামের শিশু জুঁই দাদীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে এই পাঁচ কিশোর নেশাগ্রস্থ হয়ে শুধুমাত্র নিজেদের পৈশাচিক চাহিদা মেটাতে সঙ্ঘবদ্ধ ভাবে রাতভর তাকে ধর্ষণ করে। নির্যাতনের এক পর্যায়ে শিশুটি মারা গেলে এসিড জাতীয় কোন দ্রব্য দিয়ে তার মুখমন্ডল পুড়িয়ে দেওয়া হয়। এ সময় এ যুবকরা নেশাগ্রস্থ অবস্থায় ছিল। আটক সবাই শিক্ষার্থী, দোকানী ও কৃষি কাজ করে।
১৫ এপ্রিল চারদিকে খোঁজা খুজির এক পর্যায়ে সকালে পার্শ্ববর্তী পাবনার চাটমোহরের রামপুর বিলের একটি ভুট্টা ক্ষেতে জুঁইয়ের মরদেহ পাওয়া যায়। ঐ দিন রাতে জুঁইয়ের মা বাদী হয়ে অজ্ঞাত নামে থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৫ কিশোরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা শিশু জুঁই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হলে আইনি প্রক্রিয়া শেষে চাটমোহর থানা পুলিশ তাদেরকে পাবনা জেল হাজতে প্রেরণ করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ