সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে শ্রী গুরু সংঘের আয়োজনে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান সম্পন্ন। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩ নেছারাবাদে মসজিদের টাকা আত্মসাৎ ও জমি দখলের অভিযোগ সাবেক সচিবের বিরুদ্ধে। নেছারাবাদে খাল খননের উদ্যোগের মাঝেই ভরাটের অভিযোগ, তানভীর মহরির বিরুদ্ধে কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী বরিশালে ষড়যন্ত্রের শিকার স্বেচ্ছাসেবক দল নেতা সজিব-অপপ্রচারের অভিযোগ! নেছারাবাদের নান্দুহার বাজারে তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর। মাননীয় প্রধানমন্ত্রী মহাদয়ের দৃষ্টি আকর্ষন হ্যান্ডবিলেই মিলল খুনের ক্লু, দূরদর্শিতায় প্রশংসায় ভাসছেন নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান

পিরোজপুরের নেছারাবাদে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হতে যাচ্ছে নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউট – ইউএনও জাহিদুল ইসলামের মানবিক উদ্যোগ

ইউএনও জাহিদুল ইসলামের উদ্যোগ শুধু প্রশংসনীয়ই নয় এটি আগামী প্রজন্মের জন্য একটি আলোকবর্তিকা

ইসতাক আল স্বাধীন, নিজস্ব প্রতিনিধিঃ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় শিক্ষা বিস্তারে নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলামের ব্যক্তিগত মানবিক প্রচেষ্টা ও স্থানীয়দের সমর্থনে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউট, যা স্বরূপকাঠির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

বিদ্যালয়টির অবকাঠামোগত কাজ প্রায় শেষের পথে। শিক্ষক-শিক্ষিকা নিয়োগসহ যাবতীয় আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে। চলতি মাসের ১২ তারিখ উদ্বোধনের কথা থাকলেও কিছু নির্মাণ কাজ অসমাপ্ত থাকায় উদ্বোধন অনুষ্ঠানের সময়সূচি সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে।

ইউএনও জাহিদুল ইসলাম শিক্ষানুরাগী ও মানবিক হিসেবে এলাকায় ইতিমধ্যেই সুপরিচিত। স্বরূপকাঠির শিক্ষার মান উন্নয়ন ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে তিনি নিজ উদ্যোগে এই প্রতিষ্ঠানটি এগিয়ে নিচ্ছেন। বিভিন্ন ব্যবসায়ী, প্রতিষ্ঠান ও শিক্ষানুরাগীরা স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

এদিকে কিছু কুচক্রী মহলের ইন্ধনে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু ভুল তথ্যের মাধ্যমে ইউএনও’র বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তাদের দাবি—বিদ্যালয়ের জন্য তহবিল সংগ্রহ নাকি ‘চাঁদাবাজি’। তবে এ অভিযোগকে সরাসরি ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে আখ্যা দিয়েছেন এলাকার সচেতন মহল।

স্থানীয়দের মতে, “পিরোজপুরের স্বরূপকাঠিতে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যে কতটা কঠিন—তা সবাই জানে। ইউএনও স্যার নিজের আন্তরিক প্রচেষ্টা ও মানুষের সহযোগিতায় যে কাজটি করছেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি যা করছেন—তা সম্পূর্ণ স্বরূপকাঠির ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এ উদ্যোগে আমরা গর্বিত।”

এলাকার বিশিষ্টজনরা আরো বলেন, একজন সরকারি কর্মকর্তার ব্যক্তিগত আগ্রহ ও নিবেদিত প্রচেষ্টায় এমন একটি প্রতিষ্ঠান গড়ে ওঠা সত্যিই বিরল ঘটনা। তার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো অনাকাঙ্ক্ষিত ও অনুচিত।

স্বরূপকাঠির মানুষ আশাবাদী, খুব শিগগিরই নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটের উদ্বোধন হবে এবং এটি এলাকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ