পিরোজপুর জেলায় আনসার ও ভিডিপি কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৫ পালিত।
মোঃ ছালাম, বিশেষ প্রতিনিধিঃ-
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ বছর সামাজিক বনায়নের অংশ হিসেবে ৬৪ টি জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি জমিতে ফলদ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ কর্মসূচি গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় ১লা সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি জমিতে বিভিন্ন প্রজাতির মোট ১০২ টি আমের চারা রোপন করা হয়েছে। এর মধ্যে মোজাদ্দেদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৫২ টি, আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে ৩০ টি, নেছারাবাদ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ২০ টি আমের চারা রোপন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইসমাইল হোসেন, বিএ,এম,এস ,জেলা কমান্ড্যান্ট,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পিরোজপুর, জনাব মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নেছারাবাদ, পিরোজপুর, জনাব তাহমিনা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা,নেছারাবাদ, পিরোজপুর,উপজেলা প্রশিক্ষক মোঃ রাসেল হোসেন সহ আনসার ও ভিডিপির বিভিন্ন ভাতাভূক্ত সদস্য – সদস্যাবৃন্দ। এ সময় জেলা কমান্ড্যান্ট জনাব ইসমাইল হোসেন বলেন ,বাহিনীর মহাপরিচালক মহোদয় এর নির্দেশ ক্রমে সামাজিক বনায়নের অংশ হিসেবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের অন্যান্য জেলার ন্যায় পিরোজপুর জেলায় আনসার ও ভিডিপি কর্তৃক এই বৃক্ষ রোপন কর্মসুচি ২০২৫ পালন করা হয় এবং তিনি এই মহতী উদ্যোগের জন্য মহাপরিচালক মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জাহিদুল ইসলাম বলেন এটা একটি গুরুত্বপূর্ণ এবং মহতী উদ্যোগ । বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অনুপ্রেরণায় অন্যান্যরাও যেন বৃক্ষ রোপণ ও বনায়নে উৎসাহী হয়।