মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে শ্রী গুরু সংঘের আয়োজনে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান সম্পন্ন। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩ নেছারাবাদে মসজিদের টাকা আত্মসাৎ ও জমি দখলের অভিযোগ সাবেক সচিবের বিরুদ্ধে। নেছারাবাদে খাল খননের উদ্যোগের মাঝেই ভরাটের অভিযোগ, তানভীর মহরির বিরুদ্ধে কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী বরিশালে ষড়যন্ত্রের শিকার স্বেচ্ছাসেবক দল নেতা সজিব-অপপ্রচারের অভিযোগ! নেছারাবাদের নান্দুহার বাজারে তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর। মাননীয় প্রধানমন্ত্রী মহাদয়ের দৃষ্টি আকর্ষন হ্যান্ডবিলেই মিলল খুনের ক্লু, দূরদর্শিতায় প্রশংসায় ভাসছেন নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান

শ্রীনগরে কে এই স্ব-ঘোষিত আঃ কাইয়ুম আ.লীগ ওরফে মাইজভান্ডারি? এর খুঁটির জোর কোথায়?

শ্রীনগরে কে এই স্ব-ঘোষিত আঃ কাইয়ুম আ.লীগ ওরফে মাইজভান্ডারি? এর খুঁটির জোর কোথায়?

নিজস্ব প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় কে এই চাঁদাবাজ স্ব-ঘোষিত আ: কাইয়ূম আওয়ামী লীগ ওরফে মাইজভান্ডারি এর খুঁটির জোর কোথায় এই প্রশ্ন এখন উপজেলার সর্বত্র বিরাজ করছে। এলাকা ঘুরে জানাযায়, আ: কাইয়ূম আ.লীগ ওরফে মাইজভান্ডারি উপজেলার আরধীপাড়া গ্রামের মাজার পূজারী খালেক ভান্ডারীর মেয়ে জামাতা। আজ থেকে কয়েক বছর আগে ময়মনসিংহের মুক্তাগাছা এলাকা হতে বিভিন্ন অপকর্মের দরুন বিতাড়িত হয়ে মুন্সিগঞ্জের শ্রীনগরে কোন এক বাড়িতে লজিং মাস্টার হিসেবে আশ্রয় নেয় এই প্রতারক। সেই সুবাদে প্রাইভেট পড়ানোর ছলে খালেক ভান্ডারীর মেয়ে মৌসুমির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিবাহ করতে বাধ্য হয়। ইতিপূর্বে মৌসুমি আরেকটা ছেলের সাথে পালিয়ে গিয়েছিল বলে এলাকাবাসী সুত্রে জানাজায়। সাংসারিক চাপে আত্মীয় স্বজনকে দিয়ে তৎকালীন সময়ে শ্রীনগর থানার বড়বাবুকে মেনেজ করে রাইটার হিসেবে যোগদান করে, কিন্তু সেই কথায় আছে চোরে নাহি শুনে ধর্মের কাহিনী, যেই কথা সেই কাজ থানার গুরুত্বপূর্ণ মামলার নথি এবং তথ্য পাচার করার দায়ে থানা হতে বের করে দেন।

এদিকে বেকার হয়ে পড়লে স্ব চতুর কাইয়ুম স্ব-ঘোষিত আ.লীগ ওরফে মাইজভান্ডারি ষোলঘর একে এস কে উচ্চ বিদ্যালয়ের সামনে স্বপন রায় নামক এক ব্যাক্তির জমি ভাড়া নিয়ে আ: কাইয়ূম নামক একটি নার্সারির ব্যবসা চালু করে। পরবর্তী সময় ভাড়া নেয়া জমির জাল দলিল তৈরি করে নিজের নামে নেয়ার চেষ্টা করলে এলাকাবাসী মারপিট করে সেখান হতে বিতাড়িত করেন বলে জানতে পাওয়া যায়। কোনভাবে প্রতারণা করে টিকতে না পেরে হিংস্র কুকুরের মতো হয়ে পড়ে আ: কাইয়ুম আওয়ামী লীগ ওরফে মাইজভান্ডারি।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যাক্তি বলেন এই ভন্ড আ: কাইয়ূম আওয়ামী লীগ ওরফে মাইজভান্ডারি নামমাত্র মানবাধিকার সংস্থা মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি হয়ে উপজেলার বিভিন্ন মানুষের সাথে প্রতারণাহ অর্থ কেলেঙ্কারির করে আসছিলো এবং বিভিন্ন বিধবা নারীদেরকে সদস্য করে দেউলভোগ অফিসে এনে অপকর্ম করতো এই নারী লোভী ভন্ড। বিষয়টি সংস্থার অন্যান্য সম্পাদকগন জানতে পেরে তাকে জেলা কমিটি হতে বহিষ্কার করে।

সাংবাদিকতার নামে আরেক ছক আঁকতে শুরু করে এই ভন্ড, কখনো মুক্ত খবর, দেশকাল,ঢাকা প্রতিদিন,আবার কখনো ইনকিলাব এবং রাজধানী টিভির প্রতিনিধি পরিচয়ে ভেকু ব্যবসায়ী,ড্রেজার মালিক, এবং বিভিন্ন কলকারখানার মালিকদেরকে প্রশাসনের ভয়ভীতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই বাটপার আ: কাইয়ূম আওয়ামী লীগ ওরফে মাইজভান্ডারি। এক সময় শ্রীনগর প্রেসক্লাবের সদস্য পদ পেলও চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত হয়। বিতর্কিত লোক এবং ভাল মানুষ না হওয়ায় কোন সাংবাদিক তার সাথে কাজ না করতে চাইলে দেউলভোগ এলাকায় কতিপয় অসাধু লোক নিয় একটি অফিস ভাড়া নিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছে এই দোষর আওয়ামী লীগের উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মসিউর রহমানের চামচা কথিত সাংবাদিক আ: কাইয়ূম।

নারী কেলেঙ্কারির দায়ে দোষী সাব্যস্থ হয়েও একাধিক সালিশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মসিউর রহমান মামুনের সহযোগিতায় শাস্তি থেকে মুক্তি পায়। ফলে দিন দিন বাড়তে থাকে তার পরকীয়ার মাত্রা, গত কয়েক দিন যাবৎ প্রকাশ পাওয়া বিভিন্ন খবরের কাগজে মথুরাপাড়া গ্রামের স্বপন মেম্বারের স্ত্রীর সাথে পরকীয়ার সংবাদটি সাংবাদিক কাইয়ূমের পূর্বের ইতিহাসকে জানান দিচ্ছে বলে গনমানুষের ধারনা।

ভন্ড কাইয়ুমের সাথে স্বপন মেম্বারের স্ত্রী সেলিমা আক্তারের পরকীয়ার কথা জানতে পেরে কাইয়ূম কে জিজ্ঞাসা করলে কাইয়ূম তার নিকট পা্চ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং হত্যার হুমকি দেয়। ফলে স্বপন মেম্বার কাইয়ুমের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন যাহা আদালতে বর্তমানে চলমান রয়েছে বলে জানাজায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ