বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড় পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় মারপিটের অভিযোগ নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”। ​নেছারাবাদে নজরু‌লবর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদারের লাশ উদ্ধার নেছারাবাদে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন

গলাচিপায় রামনাবাদ নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

গলাচিপায় রামনাবাদ নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

মিঠুন পাল, পটুয়াখালী থেকে।

পটুয়াখালী জেলার রামনাবাদ নদীর ওপর গলাচিপা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনসাধারণ। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় গলাচিপা ফেরিঘাটের সামনের সড়কে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শত শত সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা দলমত নির্বিশেষে মানববন্ধনে অংশ নেন। ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা রামনাবাদ নদীর ওপর দ্রুত সেতু নির্মাণের জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ডা. মো. জাকির হোসেন, বিএনপি নেতা আব্দুস সোবহান, পৌর বিএনপির সাবেক সভাপতি ও কাউন্সিলর রফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মো. আমীর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর সভাপতি মো. নাজমুল হুদা রিপন, ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম বাদল। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মো. শফিকুল ইসলাম, মাওলানা মো. ছাইফুর রহমান ছাইদী, ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ প্রিতম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহ জুবায়ের আবদুল্লাহ ও তারিকুল ইসলাম মুন্না প্রমুখ।

বক্তারা বলেন, রামনাবাদ নদীতে সেতু গলাচিপাসহ গোটা দক্ষিণাঞ্চলের প্রাণের দাবি। এই সেতু বাস্তবায়ন হলে গলাচিপা, দশমিনা, রাঙ্গাবালী, বাউফলসহ আশপাশের দশ লক্ষাধিক মানুষ উপকৃত হবেন। উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও প্রশাসনিক সেবায় গতি আসবে। তারা অভিযোগ করেন, ২০২২ সালে একনেক সভায় প্রকল্প অনুমোদন পেলেও দুই বছরেও কাজ শুরু হয়নি। প্রকল্প অনুযায়ী ২০২৩ সালের জানুয়ারিতে কাজ শুরু ও ২০২৫ সালের ডিসেম্বরে মধ্যে প্রকল্প বাস্তবায়নের কথা থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

তারা আরও বলেন, জোয়ারে ফেরিঘাট তলিয়ে যাওয়ায় ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। এম্বুলেন্স আটকে থাকে ঘাটে, অনেক রোগী সেতু না থাকায় পথেই প্রাণ হারান। গর্ভবতী নারীদের ফেরিঘাটেই সন্তান জন্ম দেওয়ার মতো হৃদয়বিদারক ঘটনাও ঘটেছে। স্কুলগামী শিক্ষার্থী, শিশু ও নারীদের চলাচলে দূর্ভোগ পোহাতে হয় সবচেয়ে বেশি। নৌকা পারাপারেও রয়েছে ভোগান্তি, প্রায়ই ঘটে দূর্ঘটনা। অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে নৌকায় নদী পার হয়ে হাজারো মানুষ জেলা, বিভাগ ও রাজধানী ঢাকায় যাতায়াত করে।

উল্লেখ্য, ৮৮২.৮১ মিটার দীর্ঘ ও ১০.২৫ মিটার প্রশস্ত প্রস্তাবিত পিসি গার্ডার সেতুটির প্রাক্কলিত ব্যয় শুরুতে ছিল ২০৪.৩৬ কোটি টাকা, যা পরে বেড়ে দাঁড়ায় ৫২১.২৫ কোটি টাকায়। সেতুটি নির্মাণের দায়িত্বে রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও এখনো দৃশ্যমাণ কোন কাজ হয়নি।সেতু না থাকায় স্থানীয় জনগণ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। নদী পারাপারে বর্তমানে একমাত্র ভরসা নৌকা ও জরাজীর্ণ ফেরি, যা বর্ষায় হয়ে ওঠে প্রাণঘাতী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ