মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে শ্রী গুরু সংঘের আয়োজনে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান সম্পন্ন। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩ নেছারাবাদে মসজিদের টাকা আত্মসাৎ ও জমি দখলের অভিযোগ সাবেক সচিবের বিরুদ্ধে। নেছারাবাদে খাল খননের উদ্যোগের মাঝেই ভরাটের অভিযোগ, তানভীর মহরির বিরুদ্ধে কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী বরিশালে ষড়যন্ত্রের শিকার স্বেচ্ছাসেবক দল নেতা সজিব-অপপ্রচারের অভিযোগ! নেছারাবাদের নান্দুহার বাজারে তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর। মাননীয় প্রধানমন্ত্রী মহাদয়ের দৃষ্টি আকর্ষন হ্যান্ডবিলেই মিলল খুনের ক্লু, দূরদর্শিতায় প্রশংসায় ভাসছেন নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বাদল আহাম্মদ খান আখাউড়া থেকে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে শাকিব মিয়া (১৮) এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত শাকিব ওই গ্রামের মোতালেব মিয়ার ছেলে। সোমবার সকালে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। শাকিব দুই ভাই এক বোনের মধ্যে সে ছোট।

নিহতের পরিবার জানায়, গত রাতে গ্রামের কয়েকজন কাজের কথা বলে শাকিবকে সীমান্তে নিয়ে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি চালায়। এতে শাকিব গুলিবিদ্ধ হয়।
পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকায় নেয়ার পর সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ দিকে শাকিবের মৃত্যুতে নিহতের পরিবারে শোকের মাতম চলছে। তারা ঘটনার সুষ্ঠ বিচার চেয়েছেন সরকারের কাছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ছামিউল ইসলাম জানান, খবর পেয়েছি শাকিব সীমান্তে চোরাই মোটরসাইকেল আনতে গিয়েছিলো। সেখানে বিএসএফ তাকে গুলি করে। নিহতের মরদেহ বাড়িতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ