বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

বন্যায় ক্ষতিগ্রস্থ আখাউড়ার চাষীরা পেলেন মাছের খাবার

বন্যায় ক্ষতিগ্রস্থ আখাউড়ার
চাষীরা পেলেন মাছের খাবার

বাদল আহাম্মদ খান আখাউড়া থেকে।

বন্যায় ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার ৩৫ জন মৎস্য চাষীকে প্রণোদনার অংশ হিসেবে বিনামূল্যে মাছের খাবার দেওয়া হয়েছে। সোমবার দুপুর উপজেলা মৎস্য কার্যালয়ের সামনে চাষীদের প্রত্যেককে ১০০ কেজি করে মাছের খাবার দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক জি এম রাশেদুল ইসলাম। এ সময় কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, মৎস্য কর্মকর্তা রওনক জাহান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা রওনক জাহান জানান, গত বছরের বন্যায় অনেক মৎস্য চাষী ক্ষতিগ্রস্থ হয়েছেন। এর মধ্যে অধিক ক্ষতিগ্রস্ত ৩৫ চাষীকে মাছের খাবার দেওয়া হয়। এর আগে অক্টোবর মাসে ১১৮ জন চাষীকে ১০ কেজি করে মাছের পোনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ