মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে শ্রী গুরু সংঘের আয়োজনে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান সম্পন্ন। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩ নেছারাবাদে মসজিদের টাকা আত্মসাৎ ও জমি দখলের অভিযোগ সাবেক সচিবের বিরুদ্ধে। নেছারাবাদে খাল খননের উদ্যোগের মাঝেই ভরাটের অভিযোগ, তানভীর মহরির বিরুদ্ধে কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী বরিশালে ষড়যন্ত্রের শিকার স্বেচ্ছাসেবক দল নেতা সজিব-অপপ্রচারের অভিযোগ! নেছারাবাদের নান্দুহার বাজারে তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর। মাননীয় প্রধানমন্ত্রী মহাদয়ের দৃষ্টি আকর্ষন হ্যান্ডবিলেই মিলল খুনের ক্লু, দূরদর্শিতায় প্রশংসায় ভাসছেন নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান

আখাউড়ায় বোরো ধান সংগ্রহ শুরু

আখাউড়ায় বোরো ধান সংগ্রহ শুরু

বাদল আহাম্মদ খান
আখাউড়া থেকে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরাসরি কৃষক থেকে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম উপজেলা সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
খাদ্যগুদাম অফিস সূত্র জানায়, এ বছর আখাউড়া উপজেলায় ৩৮৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। প্রতি কেজি ৩৬ টাকা দরে কেনা ধরে। ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান কেনা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ সাজেদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম, কৃষি অফিসার তানিয়া তাবাসসুম, জনতা ব্যাংক আখাউড়া শাখার ব্যবস্থাপক বশিরুল আলম সিদ্দিকী। প্রথম দিন কৃষক মামুনুর রশিদের কাছ থেকে তিন মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়।
এ সময় জানানো হয়, বোরো মৌসুমে ধান উৎপাদনকারী কৃষক তালিকা হতে ‘আগে আসলে আগে সরবরাহ করতে পারবেন’ ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিন্ম তিন বস্তায় ১২০ কেজি এবং সর্বোচ্চ ৭৫ বস্তায় তিন হাজার মেট্রিক টন ধান গুদামে বিক্রি করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ