বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

উপহাস থেকে হত্যা

বাদল আহাম্মদ খান আখাউড়া থেকে।

ব্রাহ্মণবাড়িয়ায় উপহাস থেকে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
হত্যাকান্ডের শিকার ব্যক্তি হলো মো. জামাল মিয়া (৪৫)। তিনি খাঁটিহাতা গ্রামের শনু মিয়ার ছেলে। ময়না তদন্তের জন্য তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত জামাল মিয়ার ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে আছে। জামাল মিয়ার চাচাতো ভাই বাবুল মিয়ার ছেলেও সম্প্রতি বিদেশে যাওয়ার কথা। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় বাবুল তার চাচাতো ভাই জামালকে উপহাস করেন। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে দুই পরিবারের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে জামাল মিয়া আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত জামাল মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎাক মৃত ঘোঘণা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফপর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। হত্যাকান্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ