আখাউড়ায় প্রেস ক্লাবের আয়োজনে
ইফতারের সঙ্গে ইসলামি পণ্য উপহার
বাদল আহাম্মদ খান আখাউড়া থেকে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেস ক্লাবের ইফতার মাহফিল সোমবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ভোজন বাড়ি নামে একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে আমন্ত্রিতদেরকে নামাজের টুপি, তজবিহ, মেসওয়াক উপহার দেওয়া হয়।
প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক গাজালা পারভীন রুহি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমীন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমীউদ্দিন, উপজেলা বিএনপি’র সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, সাধারন সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপি’র সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারন সম্পাদক মো. আক্তার খান, পৌর জামায়াতের আমীর মো. মোরশেদ আলম। সাংবাদিক জুটন বনিকের সঞ্চালনায় এতে দোয়া পরিচালনা করেন সাংবাদিক মো. রাকিবুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহনূর ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর মো. বাহার মিয়া, জাসদ নেতা জালাল উদ্দিন, বিএনপি নেতা মো. হাসিব হুমায়ুন, হেফাজত নেতা মো. বিল্লাল আহমেদ, মোগড়া ইউনিয়ন পরিষদ প্রশাসক এ এইচ মামুন, প্রেস ক্লাব সাধারন সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া, সাংবাদিক মফিকুল ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।