শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড় পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় মারপিটের অভিযোগ নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”। ​নেছারাবাদে নজরু‌লবর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদারের লাশ উদ্ধার নেছারাবাদে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন

​নেছারাবাদে নজরু‌লবর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

 

​আরিফ বিল্লাহ।নেছারাবাদ(পিরোজপুর)

“গাহি সাম্যের গান—মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান”—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নজরুলবর্ষ’ পালন উপলক্ষ্যে নেছারাবাদের শাইনিং স্টার কিন্ডারগার্টেন এ বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
​১৪ অক্টোবর ২০২৬ তারিখের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আজমল হোসেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজিলা রহমান মহিলা কলেজের অধ্যক্ষ জনাব এস এম জাহিদুল ইসলাম এবং স্বরূপকাঠি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ জনাব ডা: মোঃ ফজলুল হক। প্রধান বক্তা অত্র কিন্ডারগার্টেনের অধ্যক্ষ শাহ্ আলম।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাইনিং স্টার কিন্ডারগার্টেনের ভারপ্রাপ্ত সভাপতি ও স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমীর প্রধান শিক্ষক জনাব মোঃ মোরশেদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র কিন্ডারগার্টেনের শিক্ষিকা সাবরিন রহমান।
​শাইনিং স্টার কিন্ডারগার্টেনের পরিচালনা পর্ষদ সদস্য, অভিবাবক, শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীদের যৌথ বাস্তবায়নে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম এবং তাঁর অসাম্প্রদায়িক ও সাম্যবাদী ভাবধারার ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ