নেছারাবাদে আমার কোন প্রতিনিধি নাই।আমি নিজেই আমার প্রতিনিধি।নেছারাবাদে গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী।
আরিফ বিল্লাহ।নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি।
মাদক, চাঁদাবাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স।নেছারাবাদ সহ কোথাও আমার কোন প্রতিনিধি নাই।আপনারা সরাসরি আমাকে ফোন দিয়ে সবকিছু জেনে নিবেন।আত্মীয় করনের কারনে সেবা বাধা গ্রস্হ হয় কেউ আমার আত্মীয় পরিচয় দিয়ে কোন সুবিধা নিতে চাইলে সুযোগ দিবেন না। গতকাল নেছারাবাদ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচিতি সভায় এসব কথা বলেন ১২৮পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন।৯,১০,১১ মার্চ ৩ দিনের পিরোজপুর জেলা সফরের ১ম দিন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের সভাপতিত্বে বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে সকল কর্মকর্তা কর্মচারী সহ আরো উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) রায়হান মাহমুদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান।তার আগে প্রতিমন্ত্রী নেছারাবাদ পিরোজপুর মহাসড়কের গুরুত্বপূর্ণ স্হাপনা নাপিতখালী সেতুর নির্মানের কাজ এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কাম সাইক্লোন সেল্টার
এর উদ্ভোদন করেন।অসহায় দুস্হদের মাঝে নগদ অর্থ,ঢেউ টিন,হুইল চেয়ার বিতরন করেন।দুপুর ১২ টায় তিনি উপজেলা আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।আইনশৃঙ্খলা সভায় ইউপি চেয়ারম্যানগন,সাংবাদিকবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা
সহ সুশীল সমাজের প্রতিনিধি উপস্হিত ছিলো।
তিনি বিকাল ৫ টায় স্বরূপকাঠী সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা এবং পৌর বিএনপি কতৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।এসময় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফরিদ,পৌর বিএনপির সভাপতি কাজী কামাল,সাধারন সম্পাদক মাইনুল ইসলাম প্রমুখ উপস্হিত ছিলেন।