নেছারাবাদে যুব কল্যান ফাউন্ডেশন এর উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত।
নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি।
নেছারাবাদে যুব কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়।গত ৩ মার্চ মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলার শেহান্গল বাজারে যুব কল্যান ফাউন্ডেশনের কার্যালয়ে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।যুব কল্যান ফাউন্ডেশনের সভাপতি মুন্নি আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অদিধপ্তর পিরোজপুর এর সহকারী পরিচালক মমিনুল হক,নেছারাবাদ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়াজ হায়দার,শহিদুল ইসলাম,যুবকল্যান ফাউন্ডেশন এর উপদেষ্টা মোহাম্মদ হোসাইন,শেখর সুতার প্রমুখ।
এ জাতীয় সচেতন মুলক কর্মশালার আয়োজন করার জন্য অংশগ্রহণকারী সকলে নেছারাবাদ যুবকল্যান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।