ছারছিনা দরবার শরীফে শামীম সাঈদীর আগমন পীর সাহেবের সাথে কুশল বিনিময় ও মাজার জিয়ারত করেন।
মো গোলাম আযম আছলাম :
ছারছীনা দরবারের ১৩৫ তম ইছালে ছওয়াব মাহফিল উপলক্ষে গত ২৯ নভেম্বর শনিবার রাতে জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী আগমন করেন। তিনি আমীরে হিযবুল্লাহ ও হযরত পীর সাহেব শাহ আবু নছর মোহাম্মদ নেছারুদ্দীন হুসাইন (দাঃবাঃ) এর সাথে সৌহার্দপূর্ণ সাক্ষাৎকারে মিলিত হন। এ সময় বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর হযরত ছোট হুজুর উপস্থিত ছিলেন।
শামীম সাঈদীর সাথে জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা আমীর মোঃ আবুল কালাম আজাদ, সৌদি আরব প্রবাসী হাফেজ আব্দুস সালাম মাদানী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো আবদুল রশিদ, সরকারি সেক্রেটারি ও পৌর সভাপতি মাওলানা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইদুর রহমান, শামীম সাঈদীর সফরসঙ্গী মাওলানা সাইফুর রহমান, আদর্শ শিক্ষক পরিষদের উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক মো: ইমরান হোসাইন সহ উপজেলা ও পৌরজামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর আলহাজ্ব শামীম সাঈদী সহ নেতৃবৃন্দ মরহুম পীরসাহেব (রহ:) -দের মাজার যিয়ারত করেন এবং দেশ ও জাতির কল্যানে মহান আল্লাহর কাছে মুনাজাত করেন।