মাদারীপুর জেলা জাতীয়তাবাদীর আইনজীবী সমিতির মত বিনিময় ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত।
মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আইনজীবী ফোরাম মাদারীপুর জেলা শাখার সভাপতি এ্যাড. মো: এমারাত হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. গোলজার আহমেদ চিশতী এর পরিচালনায় এতে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এ্যাড এ এস এম মোক্তার কবির খান। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি এ্যাড. গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. ইউনুছ আলী রবি, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ রোকন উদ্দিন মিয়া, সহকারী এ্যার্টনি জেনারেল এ্যাড. রেজাউল করিম রেজা ও এ্যাড. জুয়েল মুন্সি সুমন সহ মাদারীপুর জেলা বার ইউনিটের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ফোরামের সাংগঠনিক কাঠামো, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও আইনজীবীদের পেশাগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় কমিটির নেতারা মাদারীপুর বার ইউনিটের কার্যক্রমের প্রশংসা করেন এবং ফোরামকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান।
এসময় আইনজীবী ফোরাম মাদারীপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এ্যাড. শরীফ মো: সাইফুল কবীর বলেন, গোপালগঞ্জের পরে দ্বিতীয় অবস্থান হচ্ছে মাদারীপুর। অর্থাৎ ফ্যাসিবাদের দ্বিতীয় জন্মভ‚মি হচ্ছে মাদারীপুর। মাদারীপুরের মত জায়গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিগত দিনে এমন কোন কর্মসূচি নাই যেটা পালিত হয় নাই। আমরা আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত সকল কর্মসূচি পালন করেছি। তিনি আরও বলেন বিএনপি কর্তৃক ঘোষিত সকল কর্মসূচিতে আমরা সক্রিয় উপস্থিত থেকে সহযোগিতা করেছি।