বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

মাদারীপুরে প্রশাসনের নির্দেশে খালের কচুরি পানা পরিস্কার ও অবৈধ স্থাপনা দখল মুক্তোর নির্দেশ

মাদারীপুরে প্রশাসনের নির্দেশে খালের কচুরি পানা পরিস্কার ও অবৈধ স্থাপনা দখল মুক্তোর নির্দেশ

মোঃ হেমায়েত হোসেন খান
মাদারীপুর থেকে

জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক বরিশাল খালের অন্তর্গত ডাসার উপজেলার অংশের খালগুলোর জলাবদ্ধতা নিরসনে খাল পরিস্কার ও অবৈধ স্থাপনা এক মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন।

মাদারীপুরের সদর উপজেলার ইটেরপুল থেকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের সু্নমন্দী থেকে খালের ময়লা আবর্জনা পরিষ্কার অভিযানে নেমেছে প্রশাসন।

শুক্রবার (৭ মার্চ) সকাল ৯ ঘটিকার সময় ডাসার উপজেলার অন্তর্গত সনমন্দী,ধুলগ্রাম,পাথুরিয়ারপার বাজার এলাকার বরিশাল খালের অংশের পুনরুদ্ধার কার্যক্রম ও খালের কচুরি পানা পরিস্কারের কাজ শুরু করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায় সরকারী খাল দখল করে যারা অবৈধ স্থাপনা তৈরি করেছে সে গুলো আগমী এক মাসের মধ্যে সরিয়ে নিতে হবে, যদি আগামী এক মাসের মধ্যে খালের তীরে অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়া হয় তাহলে ঈদের পরে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এবিষয়ে স্থানীয় কৃষকরা জানান বরিশাল খালের অংশ ডাসার উপজেলায় কয়েকটি ভাগে ভাগ হয়েছে,খালের উপরে অবস্থিত অবৈধ স্থাপনা নির্মাণ করার কারনে খালের মধ্যে ময়লা আবর্জনা ফেলা হয়,এরেই কারনে খাল দিয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। খালের তীরে অবৈধ স্থাপনা তৈরির কারনেই খালগুলো পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কৃষকরা ইরি ব্লোকে ঠিক মতো পানি পাচ্ছে না। তাই খালের ময়লা পরিষ্কার করা হলে পানি প্রবাহ ঠিক মতো করতে পারবে।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য গোলাম আলী আকন বলেন মাদারীপুর শহরের ইটেরপুল থেকে পাথুরিয়ারপাড় পর্যন্ত ৮ কিলোমিটার বরিশাল খালের। দির্ঘ দিন যাবত প্রশাসনের নজরদারির অভাবে অস্তিত্ব সংকটে পরেছিল।

বিশেষ করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা খালের দুই পাড় দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করে ভোগ-দখলে নিয়ে দোকান ভাড়া দেওয়া হচ্ছে। এতে ব্যবসায়ীদের ফেলা ময়লা আবর্জনা, এবং কচুরিপানা জমে থাকায় খালের পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। খালের অল্প পানিতে আবর্জনার দুর্গন্ধ ও মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন লোকজন।

এবিষয়ে ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন বলেন,খালটির পানি প্রবাহ টিকিয়ে রাখতে এগিয়ে আসতে হবে স্থানীয় বাসিন্দাদের। প্রশাসনের একার পক্ষে এমন কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। খালগুলো দখল মুক্ত ও সুরক্ষিত রাখতে এলাকাবাসীর সচেতন হতে হবে।

এসময় নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন, পাথুরিয়ারপার বাজার কমিটির সভাপতি মতিয়ার রহমান হাওলাদার ও ব্যাবসায়ীদের ডেকে বলেন, ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে আলোচনা করে পবিত্র রমজান মাস উপলক্ষে আপনাদের ১ মাসের সময় দেওয়া হয়েছে, ঈদের পরে খালের উপর অবৈধ স্থাপনা ভেঙে নিয়ে যাবেন। যদি এ নির্দেশ অমান্য করা হয় তাহলে অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি আরো বলেন, আপনারা খালের উপরে অবৈধ স্থাপনা দখলে রাখতে রাজনৈতিক দলের নেতা বা সরকারী কর্মকর্তাদের দিয়ে আমাকে ফোন করানোর চেষ্টা করবেন না, এটা আমার অনুরোধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ