বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড় পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় মারপিটের অভিযোগ নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”। ​নেছারাবাদে নজরু‌লবর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদারের লাশ উদ্ধার নেছারাবাদে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

মাদারীপুরে দুই বাসের
মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর থেকে।

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নারীসহ ১৫ আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে রাজৈর উপজেলার কালিবাড়ি বৌলগ্রাম নামক
স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, বরিশালের বরগুনা থেকে চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ঢাকায় যাচ্ছিলো। পথে মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় এলে ঢাকার সায়দাবাদ থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চেয়ারম্যান পরিবহনটি উল্টে খাদে পড়ে যায় ৷ এতে করে নারীসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন বরগুনার বেতাগি উপজেলার সুলতান মৃধার ছেলে হাফিজুল মৃধা (৩২), একই উপজেলার মো. আসাদের স্ত্রী শারমিন বেগম (২৬), একই উপজেলার মহর আলী খলিফার ছেলে মোতালেব (৫০), একই উপজেলার মো. আসাদ হোসেনের মেয়ে পপি আক্তার, একই উপজেলার মিরাজ হাওলাদারের স্ত্রী কুলসুম বেগম, মাদারীপুরের রাজৈর উপজেলার আব্দুল গফুরের ছেলে সোহেল ও একই উপজেলার শাখারপাড় গ্রামের মনির মোল্লার ছেলে রাব্বি মোল্লা প্রমুখ ৷

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. ফরহাদ হোসেন বলেন, মেঘনা পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছেন। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ