শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

বোরহানউদ্দিনে সুপারি বাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রতিম গাংগুলি ভোলা থেকে।

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের একদিন পর মমিন নামের ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ সুপারি বাগান থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার দেউলা ইউনিয়নের ২ নন্বর ওয়ার্ডের একটি সুপারি বাগান থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত শিশুটি ওই ওয়ার্ডের মো. মহিউদ্দিন মিয়ার ছেলে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশুটি খেলা করতে ঘরের বাহিরে গিয়ে আর ঘরে ফিরে আসেনি। পরিবারের সকল সদস্যরা সম্ভব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথায়ও তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় মাইকিং করেন। পরে আজ সকালে স্থানীয়রা পাশের একটি সুপারি বাগানে তার মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে সুরতহাল প্রতিবেদন অনুযায়ী এটিকে হত্যা বলে মনে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ