মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড় পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় মারপিটের অভিযোগ নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”। ​নেছারাবাদে নজরু‌লবর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদারের লাশ উদ্ধার নেছারাবাদে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন

বদলগাছীতে আওয়ামীলীগ নেতা সহ সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেপ্তার

বদলগাছীতে আওয়ামীলীগ নেতা সহ সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেপ্তার

মোঃ সারোয়ার হোসেন অপু  নওগাঁ থেকে।

নওগাঁর বদলগাছীতে আওয়ামী লীগ নেতা সহ নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক তিন আসামিসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জয়পুরহাট সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বদলগাছী থানা পুলিশ।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন, ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ নেতা আয়তুল হোসেন (৫২) উপজেলার বালুভরা ইউনিয়নের পারসোমবাড়ী এলাকার মৃত অর্জিত কুমারের ছেলে শ্রী বাঁধন কুমার (৩০), জগৎনগড় এলাকার মৃত জিয়ার মেয়ে কেয়া পারভিন (৩২) ও বিলাশবাড়ী ইউনিয়নের পশুরামপুর গ্রামের আশিদুর রহমানের ছেলে সুমন হোসেন (২৮)। সুমন হোসেন নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত ও আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত আসামি কেয়া পারভিন ও শ্রী বাঁধন ঘোস।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বদলগাছী থানার (ওসি) শাহজাহান আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান , গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে জয়পুরহাট এলাকায় পরিচয় গোপন করে গত এক বছর ধরে সাজাপ্রাপ্ত আসামি সুমন হোসেন বসবাস করছে। থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। একই রাতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দুই আসামিকে নিজ বাড়ী থেকে আটক করা হয় এবং গোবরচাপা হাটে ককটেল বিস্ফোরণ মামলায় আয়তুল হোসেন নামে এক আওয়ামীলীগ নেতা কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান,তাদের গ্রেফতারের পর আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ