পিরোজপুর প্রতিনিধি।
পিরোজপুরের ভান্ডারিয়ায় অ’স্ত্র ও গু’লিসহ মো. আলীম খান নামের একজনকে গ্রে’প্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা পুলিশ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
এ সময় উত্তর শিয়ালকাঠি গ্রামের ফারজানে রাসুল জামে মসজিদ এলাকার নির্মাণাধীন রাস্তার সামনে থেকে মো. আলীম খান (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে, তাহার বসতঘরের তোশকের নিচ থেকে একটি বিদেশি পি’স্তল, একটি ম্যা’গাজিন ও পাঁচ রাউন্ড গু’লি উদ্ধার করা হয়।