মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

পিরোজপুরের নেছারাবাদে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পলাতক থাকা দু’র্ধর্ষ সন্ত্রা’সী পরিতোষ মিস্ত্রি ওরফে কলিঙ্গকে (৬৩) গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধিঃ

পিরোজপুরের নেছারাবাদে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা দু’র্ধর্ষ সন্ত্রা’সী পরিতোষ মিস্ত্রি ওরফে কলিঙ্গকে (৬৩) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নেছারাবাদ আর্মি ক্যাম্পের অফিসার আল আরাফের নেতৃত্বে পুলিশের সহায়তায় উপজেলার পূর্বজলাবাড়ি এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী পরিতোষ মিস্ত্রির অবস্থান নিশ্চিত করে অভিযান চালায়। গোয়েন্দা সূত্রে জানা যায়, তার কাছে প্রাণ’ঘাতী অ’স্ত্র রিভ’লভার, শট’গান ও বিপুল পরিমাণ গোলা’বারুদ থাকার তথ্য ছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিতোষ মিস্ত্রি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রা’সী কর্মকাণ্ড পরিচালনা করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। পূর্বে ধারালো অ’স্ত্র দিয়ে এক পুলিশ সদস্যকে গুরুতর আহত করার ঘটনার সঙ্গেও সে জড়িত ছিল বলে জানা গেছে।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পরিতোষ মিস্ত্রি সেনা ক্যাম্প কমান্ডারের কাছে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। এ সময় সে অস্ত্রধারী অন্যান্য অপরাধীদের নামও স্বীকারোক্তিমূলকভাবে প্রকাশ করে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। পরে আজ (মঙ্গলবার) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

নেছারাবাদ সেনা ক্যাম্পের অফিসার আল আরাফের জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পরিতোষ মিস্ত্রি ওরফে কলিঙ্গকে গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে আজ (মঙ্গলবার) তাকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ