শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩ নেছারাবাদে মসজিদের টাকা আত্মসাৎ ও জমি দখলের অভিযোগ সাবেক সচিবের বিরুদ্ধে। নেছারাবাদে খাল খননের উদ্যোগের মাঝেই ভরাটের অভিযোগ, তানভীর মহরির বিরুদ্ধে কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী বরিশালে ষড়যন্ত্রের শিকার স্বেচ্ছাসেবক দল নেতা সজিব-অপপ্রচারের অভিযোগ! নেছারাবাদের নান্দুহার বাজারে তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর। মাননীয় প্রধানমন্ত্রী মহাদয়ের দৃষ্টি আকর্ষন হ্যান্ডবিলেই মিলল খুনের ক্লু, দূরদর্শিতায় প্রশংসায় ভাসছেন নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান পিরোজপুরের নেছারাবাদে মাথাবিহীন লাশ উদ্বার।গ্রেফতার ১। যারা বলে টুপি ছাড়া নামায হয় তারা ধোঁকাবাজ- ছারছীনা পীর।

পিরোজপুরের নেছারাবাদের ভূয়া ডাক্তার গ্রেফতার

অপরাধ তালাশ ডেক্সঃ

নেছারাবাদ উপজেলার সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠী গ্রাম থেকে বহুদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়দানকারী এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। তার আসল নাম ফিরোজ ওরফে হিরু। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছিলেন।

বরিশালের গৌরনদী মডেল থানার পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করে। পুলিশ জানায়, ফিরোজ ওরফে হিরু মেট্রিক পাসও করেননি, কিন্তু নিজেকে পরিচয় দিতেন- “ডা. মোঃ আমিরুল ইসলাম, এমবিবিএস (রাজশাহী), এমএস (ইউরোলজি এন্ড জেনারেল সার্জারি), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, বিএমডিসি-২৮৭৩৫”।

এমন মনগড়া নাম, পদবি ও নিবন্ধন নম্বর ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। এর আগেও কমপক্ষে দুইবার ভুয়া ডাক্তারি ও প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল বলে জানা গেছে।

পুলিশ আরও জানায়, নিজেকে বিশেষজ্ঞ সার্জন হিসেবে পরিচয় দেওয়ায় অনেকে তার কাছে চিকিৎসা নিতে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার প্রতারণার কারণে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই তাকে আবারও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, এমন একজন মানুষ বারবার ধরা পড়লেও পুনরায় প্রতারণার কাজে লিপ্ত হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ