নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদের অব্যাহতি প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল।
এস এম সরোয়ার, অপরাধ তালাশঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদের অব্যাহতি আদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করেছে।
আজ সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা এক অফিসিয়াল চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই অব্যাহতি আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি ভবিষ্যতে দলের নীতি ও শৃঙ্খলা মেনে বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে জারি করা ওই পত্রের অনুলিপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে পাঠানো হয়েছে।